মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার উপজেলার নতুন কচুবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
আটককৃত শাহ আলম হওলাদার (৩৮) উপজেলার নতুন কচুবাড়িয়া গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের এবং জাফর (১৯) সাপলেজা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, উপজেলার নতুন কচুবাড়িয়ায় মাদক ব্যবসায়ী শাহ আলম হাওলাদার তার বাড়ির সামনে বসে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, আটককৃদের বিরুদ্ধে ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
