প্রধান সূচি

পিরোজপুর পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী উপর হামলার ঘটনায় মামলা দায়ের

পিরোজপুর ও ঝালকাঠী জোনের পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলার ঘটনায় পিরোজপুর সদর থানায় মামরা দায়ের করা হয়েছে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা তুসার আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভা চলাকালীন সময়ে পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার জসিম ওরফে জিদান সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলা চালায়। হামলা তিনি গুরুতর আহত হলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, মাঠ পর্যায়ে বিদ্যুৎ সংযোগ প্রদানে দালালদের দৌরাত্ম বন্ধ করতে নানান উদ্যোগ গ্রহন করায় সন্ত্রাসীদের নিয়ে অসাধু ঠিকাদার এ হামলা চালিয়েছে। হামরায় তার বুকে ও মাথায় আঘাত লাগায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক জানান, হামলার ঘটনা উল্লেখ করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial