প্রধান সূচি

চিতলমারীতে অটোরিক্সা ও টেম্পু শ্রমিকদের বিক্ষোভ

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ষ্ট্যান্ড থেকে অবৈধভাবে চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও অনুমতিবিহীন লেগুনা চালানোসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন অটো রিক্সা ও অটো টেম্পু চালক-শ্রমিকরা।
বুধবার সকাল ১১ টায় উপজেলা মালিক-শ্রমিক ঐক্য সংগঠনের পক্ষে প্রায় ৪ শতাধিক চালক-শ্রমিক চিতলমারী থানায় এসে বিক্ষোভ প্রকাশ করেন।

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, থানা অফিসার ইনচার্জ অনুকুল সরকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial