প্রধান সূচি

স্বরূপকাঠীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশি সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে জেলার স্বরূপকাঠী থানা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন।
স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম।
ওসি (তদন্ত) সহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, ইউপি সদস্য শাহনাজ পারবিন।
প্রধান অথিতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পুলিশের উদ্দেশ্যে বলেন, কেউ যেন থানায় এসে হতাশ হয়ে ফিরে না যায়। কেউ জিডি করতে এরে জিডি নিতে হবে। মামলা করতে চাইলে তার সমস্যার কথা শুনে তার সমাধান যদি করা যায় সমাধান করবেন। অন্যাথায়, সে মামলা করতে চাইলে মামলা নিবেন।
এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও জঙ্গি নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial