ভান্ডারিয়ায় র্যাবের অভিযানে কারেন্ট জাল ও পলিথিন জব্দ
বরিশাল র্যাব-৮ এর একটি দল আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪৩ কেজি পলিথিন জব্দ করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও পলিথিন রাখার দায়ে ৫ দোকানীর কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দোকানগুলো হচ্ছে শহরের গোলাম মোস্তফা, জালাল মল্লিক, রাজু স্টোর, সবুজ স্টোর, আল আমিন স্টোর। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (র্যাব-৮) আবুল কালাম আজাদ। পরে জনসম্মুখে জব্দকৃত জাল ও পলিথিন পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৈহিদুল ইসলাম।
Please follow and like us:
« বাগেরহাটে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় ৪০ দিনের কর্মসূচিতে দুর্নীতি »
