প্রধান সূচি

বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার। শপিং সেন্টারগুলোতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। ঈদে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও বিভিন্ন পোশাকের পসরা সাজিয়েছেন দোকানে। বিপণি বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি এবং বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীন ভাবে চলছে ক্রয়-বিক্রয়। এরই মধ্যে সাধ ও সাধ্যের মধ্যে থেকে ঈদ বাজারে কেনা কাটায় ব্যাস্ত সময় পার করছেন ক্রেতারা। এবারের ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভিড় হচ্ছে জুতা, প্রসাধনীসহ অন্যান্য দোকান গুলোতেও। এবারের ঈদের কেনাকাটায় মার্কেট গুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, জিন্সের প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পাজামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, নারীদের শাড়ি, শার্পস, প্যান্ট পিস, থ্রিপিস, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি উল্লেখযোগ্য।

বাগেরহাট শহরের হাজী রিয়াজ উদ্দিন মার্কেট এর আলমগীর, জয়নাল সরদার ও আনিস শেখসহ বেশ কয়েকজন বিক্রেতারা জানান, রোজার প্রথম ১০দিন বিক্রি ছিল না বললেই চলে। তবে রোজার মাঝামাঝি ক্রেতা খরা ঘুচেছে মার্কেটে। মানুষ শুধু দেখতে আসছে না। পছন্দ ও দামে মিললে পণ্য কিনে নিচ্ছে। সামনে আরো বিক্রি বাড়বে বলে তাঁদের আশা। এ অবস্থায় এতদিন অনেকটা অলস সময় কাটালেও বর্তমানে কথা বলারও ফুরসত নেই তাদের।

মার্কেটে ঈদের কেনাকাটা করতে লিজা আক্তার বলেন, গত বারের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। এখনও কিছু ক্রয় করিনি। দেখছি পছন্দ হলে কিনবো।

ক্রেতা রতন শেখ বলেন, আমি একটা শার্ট কিনেছি। আমার কাছে পোশাকের দাম আগের কমই মনে হয়েছে। ঈদের সময় দোকানীরা তো বেশি দামই চাইবে। আমাদেরই তো দম-দাম করে কিনতে হবে।

এদিকে, শুধু বিপণি বিতানই নয় ঈদের কেনা-বেচায় পিছিয়ে নেই জুতা ও কসমেটিকস দোকানীরাও। এছাড়া ছেলেদের পোশাকের দোকানগুলোতেও বেশ ভিড় দেখা গেছে। বিশেষ করে পাঞ্জাবির, নতুন ডিজাইনের জিন্স প্যান্ট, সিলিপরার জুতা, কনভার্স কিনতে দোকানগুলোতে ভিড় করছে তরুণরা।

অপরদিকে, গরিবের মার্কেট নামে খ্যাত পুরাতন কোট পাড়ার পুরাতন মার্কেটে (নিক্সন মার্কেট) দামে সস্তা হওয়ায় সেখানে ভীর করছেন উচ্চ মধ্যবিত্ত ও ধনীসহ সকল শ্রেনীর ক্রেতারা। দামে সস্তার কারনে এ মার্কেটের দোকান গুলোতে ধনী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এবারে ঈদকে ঘিরে রাস্তাও দখলে নিয়েছেন ভাসমান হকাররা। ফুটপাতের ওপর ত্রিপল টানিয়ে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তারা।

বাগেরহাট পুরাতন মার্কেটের বিক্রেতা মো. আছাদুল কবির জানান, আমাদের মার্কেটে কম দামে শার্ট-প্যান্টসহ ছেলে-মেয়ের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে। ক্রেতারা আসছেন মার্কেটে। সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial