প্রধান সূচি

পিরোজপুর পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর উপর ঠিকাদারের হামলা ॥ হাসপাতালে ভর্তি

পিরোজপুর ও ঝালকাঠী জোনের পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে ঠিকাদার ও তার সন্ত্রাসী বাহিনী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  মঙ্গলবার দুপুরে পিরোজপুর পল্লী বিদ্যুৎ অফিসে পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভা চলছিলো। এসময় ঠিকাদার জসিম ওরফে জিদান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের উপর হামলা চালায়। হামলা তিনি গুরুতর আহত হলে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী দীপংকর মন্ডলের উপস্থিতিতে এ হামলায় তিনি (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) পিরোজপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, মাঠ পর্যায়ে দালালদের দৌরাত্ম বন্ধ করতে নানান উদ্যোগ গ্রহন করায় সন্ত্রাসীদের নিয়ে অসাধু ঠিকাদার এ হামলা চালিয়েছে। তার বুকে ও মাথায় আঘাত লাগায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial