প্রধান সূচি

পিরোজপুরে স্থানীয় পর্যায়ের এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক পিরোজপুর জেলার প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা সার্কিট হাউজে এ কর্মশালার প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি অগ্রাধিকার (৩৯+১) সূচক সমূহ সম্পর্কে ধারণা দান, অগ্রাধিকার সূচক সমূহের বিপরীতে স্থানীয় করণীয়, প্রাথমিকভাবে স্থানীয় অগ্রাধিকার সূচক নির্ধারণ এবং এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে  ‘নাটোর মডেল’ সম্পর্কে ধারণা দান করেন। জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, খ্যাতনামা ব্যক্তিত্ব, সমাজ কর্মী, ধর্মীয় নেতা, এনজিও কর্মী, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, বেসরকারি খাতের প্রতিনিধি, অনগ্রসর জনগোষ্ঠির প্রতিনিধি, শিক্ষার্থী সমন্বয় ১০০জন কর্মশালায় অংশ নেন।

অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয় অগ্রাধিকার সূচক, সূচকের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান কর্মকান্ড সমূহ, টার্গেট অর্জনে বাধাসমূহ, বাধা উত্তরণে করণীয় সমূহ এবং সরকারি/বেসরকারি কোন কর্তৃপক্ষ/প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে প্রধান দায়িত্ব প্রাপ্ত বিষয় নিয়ে গ্রুপ ভিত্তিক প্রস্তাবনা তৈরী করে কর্মশালায় উপস্থাপন করেন।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিট দেশব্যাপী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial