চিতলমারীতে গ্রাহকের বাড়িতে হাতি-ঘোড়া পাঠিয়ে পুরস্কার প্রদান
বাগেরহাটের চিতলমারীতে গ্রাহকের বাড়িতে হাতি-ঘোড়া পাঠিয়ে অভিনব কায়দায় পুরস্কার প্রদান করেছে সনি কর্ণার নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
চিতলমারী ওয়ালটনের ডিলার মেমার্স সনি কর্ণারের উদ্যোগে ওয়ালটনের কোটি-কোটি টাকা ক্যাশ ভাউচার সেশন-৪ এর আওতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মেসার্স সনি কর্ণারে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, ওয়ালটনের খুলনা জোনের ডেপুটি এসিন্ট্যান্ট ডিরেক্টর এনইউ তারেক, সনি কর্ণারের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম মুন্সীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাতি-ঘোড়া ও অর্ধশতাধিক ইজিবাইক ও ব্যাটারি চালিত ভ্যান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা কলে মাঠে এসে শেষ হয়। র্যালী শেষে ওয়ালটনের টিভি-ফ্রিজ কিনে পুরস্কারপ্রাপ্ত গ্রাহক উপজেলার শিবপুর গ্রামের রিপন শেষ, পাটরপাড়া গ্রামের আলমগীর হোসেনসহ কয়েকজন পুরস্কার বিজয়ীর বাড়িতে হাতি-ঘোড়ার সাথে বাদ্য-বাজনা পাঠিয়ে তাদের ওয়ালটনের গোল্ড এডিশনের ফ্রিজ তুলে দেওয়া হয়। অভিনব কায়দায় এ পুরস্কার প্রদানের আয়োজন এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
