প্রধান সূচি

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুর সদর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মঈনুল হাসান।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, কলাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল আলম শিমুল, কদমতলা ইউপি চেয়ারম্যান হানিফ খানসহ ইউপি প্রমূখ। সভা পরিচালনা করেন, গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ।

সভায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial