প্রধান সূচি

ইন্দুরকানীর তিন শিশু ভারতের কারাগারে

পিতা মাতার মুক্তি মিললেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন শিশু ৫ মাস ধরে ভারতের কারাগারে আটক রয়েছে।পিতা মাতা তার সন্তানদের মুক্তির জন্য দেশের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন সন্ধান পাচ্ছেন না।

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নান্টু ফরাজী ও তার স্ত্রী লাকী বেগম দুই শিশু কন্যা ও এক শিশু পুত্রকে নিয়ে ২০১৮ সালের ১৯ নভেম্বর ভারতের দিল্লী থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের বনগাঁ জেলার গোপালনগর থানায় তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ তাদেরকে ভারতের বনগাঁও আদালতে পাঠালে নান্টু ফরাজী ও তার স্ত্রীকে দমদম সেন্ট্রাল জেলে এবং তিন সন্তান তানিয়া আকতার (১৩), হেনা আকতার (১১) ও রাহান উদ্দিন ফরাজী (৯)কে পৃথক জেলে পাঠানো হয়। এক মাস পরে আদালতের নির্দেশে পিতা মাতাকে মুক্তি দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু ৫ মাস পরও তিন সন্তানের মুক্তি মেলে নি। তারা কোন কারাগারে আছে তাও তার পিতা মাতা ও স্বজনরা জানতে পারেন নি। সন্তানদের জন্য তারা উদ্ধিগ্ন। পিতা নান্টু ফরাজী জানান, আমি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দিল্লী থেকে বাংলাদেশে ফেরার পথে বনগাঁও জেলার গোপারনগর থানা পুলিশ আমাদেরকে আটক করে আদালতে পাঠায়।  আদালত আমাদেরকে দমদম জেলে এবং তিন সন্তানকে পৃথক জেলে পাঠায়। আদালত এক মাস পর আমি ও আমার স্ত্রীকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু তিন সন্তানের কোন সন্ধান ৫ মাস পরও মেলেনি।  দেশে এসে সন্তানদের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ও কোন সন্ধান পায়নি। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার সন্তানদের যাতে ফেরত পেতে পারি তার জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial