প্রধান সূচি

ফকিরহাটে পিকআপ ও লরির সংঘর্ষে আহত ৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনার পর এবার গরুবাহী পিকআপ (মিনি ট্রাক) ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। এসময় পিকআপে থাকা দুটি গরুর মৃত্যু হয়।
রবিবার দুপুর সাড়ে ২ টার দিকে উপজেলার ফলতিতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ চালক ও পিকআপে থাকা দুই গরু ব্যবসায়ীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোল্লাহাট থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপ ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপে থাকা দুটি গরুর মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় পিকআপ চালক ও দুই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial