প্রধান সূচি

পিরোজপুরে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলা টিভির ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলা টেলিভিশনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপূর্ত মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দেয়ায় অবাধ তথ্য মানুষের কাছে পৌছে যাচ্ছে। দেশের আনাচে কানাচে কোথায় কি ঘটছে আমরা দ্রুত তা জানতে পারছি। আশা করছি সব ধরনের নিউজের পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরবে বাংলা টিভি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক এস এম পারভেজ, এ কে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু, খালিদ আবু, শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু, এস এম তানভীর আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial