পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড
পিরোজপুরে এক ইয়াবা ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহাম্মদ সামছুল হক আসামীর অনুপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী হাচান আলী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. সেলিম ফরাজীর ছেলে।
আদালত একই রায়ে আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৭ জানুয়ারী দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পিরোজপুর সদর উপজেলার দক্ষিন শংকরপাশা চালনা ব্রীজের উপর থেকে হাচান আলীকে বিক্রয় কালে ৬৫ পিস ইয়বাসহ গ্রেফতার করে। এ ঘটনার পরের দিন ডিবি পুলিশ বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করলে পুলিশ চার্জশীট দেয়। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, এপিপি এডভোকেট জহুরুল হক এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট মুনসুর উদ্দিন হাওলাদার।
