প্রধান সূচি

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিন্টু শেখ (৩৬) নামের এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার যাত্রাপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট থানা পুলিশ। মিন্টু শেখ যাত্রাপুর গ্রামের খলিল শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক মনোজিত কুমার বলেন, বরিশালে একটি মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা ও বিশ হাজার টাকা জরিমানা হয়। বাগেরহাট মডেল থানায় ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। শুক্রবার ভোররাতে এসআই আলমগীর ও এএসআই আজহারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মিন্টু শেখকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial