প্রধান সূচি

বাগেরহাটে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা ॥ নিহত ৬, আহত ১৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাকা ফেটে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলেই চাকলসহ ৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আন্তত আরো ১৫ যাত্রী।

গতকাল শনিবার সকাল ৯টায় খুলনা-মাওয়া মহাসড়কে মর্মান্তিক এই র্দূঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ^াস (৪৫), খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার (৬০) ও বাসের চালক খুলনা রূপসা থানার নৈহাটি এলাকার ফরহাদ শেখ (৪৫)। এছাড়া নিহতদের মধ্যে অজ্ঞাত এক মহিলা (৩০) ও একজন পুরুষ (৪০) রয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ ঘটনাস্থল থেকে জানান, যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের ঘটনায় হতাহতদের উদ্ধারে বাগেরহাট ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় গুরুত্বর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জনের এবং ফকিরহাট হাসপাতালে অজ্ঞাত এক পুরুষ (৪০) মৃত্যু হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, খুলনা থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (বগুড়া ব-৪৭৪৫) সকাল ৯ টার দিকে ফকিরহাট উপজেলার ফলতিতার কাকডাঙ্গা নামক স্থানে পৌঁছালে সামনের চাকার টায়ার ফেটে গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এসময় বাসটি খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৫ জনের মৃত্যু হয়। পরে ফকিরহাট হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial