প্রধান সূচি

পিরোজপুরে জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার পিরোজপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান, সিভিল সার্জন মো. ফারুক আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ জেলা জজ আদালতের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial