খাদ্যে ভেজাল, মাপে কম দিলে আইনী ব্যবস্থা … জেলা প্রশাসক
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশী দামে পণ্য বিক্রয় করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে তিনি পিরোজপুর পৌর বাজারের মাছ, মাংস, শাক-সবজি, ফলের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকান পরিদর্শন কালে এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, খাদ্যে ভেজাল, মাপে কম ও বেশী দামে পণ্য বিক্রয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাদা পোশাকে আমাদের পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে।
এ সময় পিরোজপুরের সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরীসহ ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় উদীচীর নৃত্য কর্মশালা »
