প্রধান সূচি

হেনরী স্বপনকে গ্রেফতারে ভান্ডারিয়া প্রেসক্লাবের নিন্দা

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদের মাসিক ইতিবৃত্ত ম্যাগাজিনের সম্পাদক, মুক্তমনা লেখক হেনরী স্বপনকে ডিজিটাল আইনের মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করায় পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়েছে।

লেখক হেনরী স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়ে এবং তার মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমান, সহ-সভাপতি দৈনিক সমকালের ভান্ডারিয়া প্রতিনিধি মো. রিয়াজ মাহম্মুদ মিঠু, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের ভান্ডারিয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মিলন, কোষাধক্ষ্য দৈনিক মতবাদের ভান্ডারিয়া অফিস প্রধান শঙ্কর জীৎ সমদ্দার, প্রেসক্লাবের অন্যান্য পদের মধ্যে মো. হাসান ইমাম পান্না মো. মামুন হোসেন মুুন্সি, তরিকুল ইসলাম শামীম, বেলায়েত মুন্সি,বাদল হোসেন,মনির হোসেন কাজী, মো. সগির হোসেন, সুমন মল্লিক, লোকমান হোসেন, সাংবাদিক শামসুল ইসলাম আমিরুল, মো. রনি তালুকদারসহ উপজেলায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ,  বিপনন কর্মী এমাদুল হক নবীন। জরুরী সিদ্ধান্তে সাংবাদিক হেনরী স্বপনকে অনতিবিলম্বে মুক্তি এবং যারা বা যে গোষ্ঠি এই মামলা করেছে তা যাচাই বাছাই করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial