প্রধান সূচি

স্বরূপকাঠীতে আকষ্মিক ঘূর্ণিঝড়

জেলার স্বরূপকাঠী উপজেলায় আকষ্মিক ঘূর্ণিঝড় ও ভারি বর্ষনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার কয়েকটি এলাকার ঘর-বাড়ী ও রাস্তার উপরে গাছপালা ভেঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ে উপজেলার নান্দুহার এলাকার একটি বিদ্যালয়ের টিনের চালা উপড়ে পড়ে। এছাড়া ওই এলাকার রাস্তার উপরে গাছ পড়ে ওই রাস্তায় চলাচলে বিঘœ সৃষ্টি হয়। স্বরূপকাঠি পৌর এলাকার ৭ ও ৯নং ওয়ার্ডে কয়েকটি ঘরের চালে চাম্বল গাছ, সুপারি গাছ ভেঙ্গে ঘরের চালা ভেঙ্গে পড়ে। একইসাথে ওয়ার্ডে রাস্তার বিদ্যুৎ লাইনে গাছের মোটা ডাল পড়ে লাইন ছিড়ে ঝুলে থাকতে দেখা যায়। এতে করে দুপুর থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ওইসব এলাকা।

এছাড়াও বুধবার দুপুরের ওই আকষ্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার অলঙ্কারকাঠি, সুটিয়াকাঠি ও বরছাকাঠি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশের গাছপালা ভেঙ্গে ক্ষয়-ক্ষতির খবর জানা গেছে। তবে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। এসব এলাকারও কয়েকটি জায়গায় বিদ্যুৎ লাইনে গাছ পড়ে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গাছ ভেঙ্গে বিভিন্ন স্থাপনার উপর পরে কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial