প্রধান সূচি

শরণখোলায় এসডিজি বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়ার সহকারী সচিব খাতুনে জান্নাত, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সুফিয়ান।

বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিজুর রহমান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা। কর্মশালায় বক্তারা উপজেলার উন্নয়ন ও করনীয় বিষয়ে আলোচনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial