প্রধান সূচি

পিরোজপুরে চালু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন বুথ

পিরোজপুরের সরকারি কলেজ রোডে শীঘ্রই চালু হচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন বুথ। বায়োমেট্রিক একাউন্ট, ডিপিএস, এফডিআর, অনলাইন ব্যাংকিংসহ নানা সুবিধা নিয়ে চালু হচ্ছে এই বুথ। পিরোজপুর এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপক মো. শামীম খান জানান, ব্যাংকিং সেবা পিরোজপুরবাসীর জন্য সহজ এবং ঘরে ঘরে পৌঁছে দিতে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন বুথ খোলা হচ্ছে। যাতে মানুষ খুব সহজে সঞ্চয়ী হতে পারে এবং স্বনির্ভর হতে পারে।

শামীম খান আরও জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায় এবং ১শ’ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করা যায়। ১০ হাজার টাকা থেকে এফডিআর করা যায়। সাথে এটিএম কার্ড একদম ফ্রি ও হিসাবের বাৎসরিক কোন চার্জ  নেই। সারা দেশে অনলাইন সেবা ফ্রি। ক্যাম্পেইন বুথ সপ্তাহের ৭ দিন ও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। যোগাযোগের ঠিকানা: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ গেট, ফোন: ০০৮৮-০৪৬১৬৩১৫১ এবং ০১৭১১১৮৭৭০।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial