প্রধান সূচি

পিরোজপুরে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর শাখার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্যাংকের সিবিএ (২০২) অফিস কক্ষে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহ্ আলম।

বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানসহ ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ (২০২) এর নব নির্মিত অফিস কক্ষের উদ্বোধন  করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial