পিরোজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের মতবিনিময় সভা
পিরোজপুরে প্রতিষ্ঠানিক শাসন জোরদারের লক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক সমাজ (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চেম্বার অব কমার্স মিলনায়তনে সনাক সদস্য ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিট্।
সনাক সদস্য অধ্যাপক শাহ আলম শেখের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সনাক সদস্য প্রফেসর আ. জলিল আকন, সনাক সদস্য খাইজুরান ধিরোজ, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক পিরোজপুর কথা’র নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, ওয়াহিদ হাসান বাবু, জিয়াউল হক জিয়া প্রমূখ।
