পিরোজপুরে উৎস কর কর্তন ও সংগ্রহ বিধিবিধান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-৬, পিরোজপুর এর আয়োজনে জেলার উৎস কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষসহ ষ্টেক হোল্ডারদের নিয়ে উৎস কর কর্তন ও সংগ্রহ সম্পর্কিত বিধিবিধানের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দপ্তরের নিজস্ব কার্যালয় খেয়া ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে কর অঞ্চল বরিশাল এর অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন উৎস কর কর্তন/সংগ্রহ সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ধারনা প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুর জেলার সকল সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« রমজানকে ঘিরে কদর বেড়েছে সুগন্ধি ও ধর্মীয় বই বিক্রির দোকানে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ »
