কাউখালীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ
পিরোজপুরের কাউখালীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় গর্ভনেন্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কাউখালী মহাবিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক বাবর তালুকদার প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারীও বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় দারিদ্র ও ক্ষুধা অবসান, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, শিক্ষা নিশ্চিতকরণ, জেন্ডার সমতা অর্জন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, জ্বালানি সংরক্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সমুদ্র সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ গ্রহণ করা হয়।
