প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

ভান্ডারিয়ায় শনিবার ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মুহাম্মাদ মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবদুল গণি ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক জোনাল অফিস বরিশাল। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানা অফিসার্স ইন চার্জ মো. শাহাবুদ্দিন, ভান্ডারিয়া সাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইদ্দিস তালুকদার, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস ছালাম খোন্দকার, মাওলানা মো. এনামুল  হক, ব্যাংকের মো. মনিরুল ইসলাম, মো. নুরুজ্জামান প্রমূখ।

পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহাবুদ্দিন সাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছিদ্দিকুর রহমান। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গ্রাহকসহ বিভিন্ন পর্যায়ের রোজাদার মুসুল্লিগণ দোয়ায় শরিক হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial