বাগেরহাটে বিড়ির কর মওকুফের দাবীতে মানববন্ধন
বিড়ির উপর সকল প্রকার কর মওকুফসহ সাত দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ। শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের বাগেরহাট বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি তৌহিদুর রহমান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, শ্রমিক সনজিত বিশ্বাস, সঞ্জিব সাহা, শুভঙ্কর সরদার প্রমুখ।
বক্তারা বলেন, বিড়ি ও সিগারেট একই জাতীয়পণ্য হওয়া সত্বেও সিগারেট এর দাম বিড়ির তুলনায় কম বাড়ে। দেশে বিড়ি শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। এবং নি¤œ আয়ের শ্রমজিবী মানুষ, বিড়ি ধুমপানে অভ্যস্ত, সুতরাং বিড়ির উপর হতে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান। তাদের দাবী বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়ির দাম বৃদ্ধি করলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। যার প্রভাব আর্থসামাজিক ক্ষেত্রেও পড়বে। আসন্ন বাজেটে বিড়ির উপর সকল প্রকার কর মওকুফের দাবি জানান।
