পিরোজপুরে রিক এর উদ্যোগে বিশ্ব ‘মা’ দিবস পালিত
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় পিরোজপুরে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে মর্যাদায় র্যালী, আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালীতে শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু, পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, রিক এর সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সাবেক ক্লার্ক মো. হালিম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানসহ সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শারিকতলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং মায়েরা উপস্থিত।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে মা দিবসের উপর কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন কেয়া আক্তার, ২য় স্থান অধিকার করেন জাকিয়া আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন জিয়াউল হক। প্রত্যেককে পুরস্কৃত করা হয়।
