নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন
২০১৩ সালের ২ জুন সম্মেলনের মাধ্যমে গঠিত পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। তরিকুল ইসলাম চৌধুরী তাপসকে আহবায়ক এবং শেখ মোহাম্মদ আলামিন, অভিজিৎ ওঝা, নাঈম হাওলাদার, তারেক হাসান, মিজানুর শেখ, রক্তিম মজুমদার ও আশিষ হালদারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার গণমাধ্যমে পাঠানো পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
তিন মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়েছে নবঘঠিত আহবায়ক কমিটিকে।
কমিটির অন্য সদস্যরা হলো শান্ত ইসলাম শোভন, মুকুল বড়াল, ফারহানা ঐশী, মোহাইমিনুল ইসলাম, বদিউজ্জামান খান, রাজিব ইসলাম, পল্লব রায়, নেওয়াজ হোসেন, রুমান হোসেন, মিঠু শিকদার, এঞ্জেল আহম্মেদ, ছাব্বির খান ও শেখ মনির।
উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ন হওয়ায় এবং বারবার সম্মেলনের তাগিদ দেওয়ার পরেও সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আহ্বায়ক কমিটির প্রধান তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, ছাত্রলীগ মেধাবী ছাত্রদের সংগঠন। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এই সংগঠনের কর্মী হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো, সাধারণ মানুষের পক্ষে কাজ করবো।
