প্রধান সূচি

ভান্ডারিয়ায় দু’সন্তানকে বাঁচাতে পিতার আবেদন

বাস্তবতা কত কঠিন! কত মানুষ সন্তানের আশায় ব্যাকুল, আবার কিছু মানুষ দারিদ্রতার কষাঘাতে  সন্তান বাঁচিয়ে রাখতে প্রয়োজন সাহায্যের। দু’দিনের খেলা ঘরে এইতো বাস্তবতা! আর এমন বাস্তবতার মুখোমুখি ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামের বাসিন্দা হাফেজ আলমগীর হোসেনের ৪ বছরের আবির হোসাইন এবং ৮ মাসের আবদুল্লাহ আল মাহি নামের দুই শিশুপুত্রই মেলোসিমিয়া রোগে আক্রান্ত। তারা দীর্ঘদিন ধরে হিমোগ্লোবিনের অভাবে রক্ত শুণ্যতায় ভুগছে। তাদের প্রতি মাসে রক্ত দিতে হয়। আর এতে তাদের পিছনে মাসে ব্যয় হয় ৩ হাজার টাকা। অসহায় পিতা একটি মাদ্রাসায় স্বল্প বেতনে চাকুরী করে যে টাকা পান তা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানোই খুব কষ্টকর। তার উপরে দুই সন্তানের পিছনে প্রতি মাসে যে টাকা খরচ হয় তা বহনে ব্যর্থতার কারণে দুই শিশুপুত্রকে মনে হয় হারাতে হবে। তাই অসহায় পিতা দুই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য শনিবার সাংবাদিকদের দারস্থ হয়ে সরকারসহ সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য সঞ্চয়ী হিসাব নং- ৩৯৯, ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা, পিরোজপুর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial