প্রধান সূচি

উদীচী সভাপতি এডভোকেট এম এ মান্নানের স্মরণে শোকসভা

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এডভোকট এম. এ. মান্নান এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি তাপস ভট্টাচার্যের সভাপতিত্বে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন এডভোকেট এম. এ. মান্নান এর সহধর্মীনী জাহানারা মান্নান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশ^নাথ দাস মুন্সী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় শাখার সদস্য ডা. তপন বসু, মোর্শেদ স্মৃতি শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সভাপতি এডভোকেট দিলিপ কুমার পাইক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, উন্নয়ন কর্মী মাইনুল আহসান মুন্না, এডভোকেট এম. এ. মান্নান এর ছোট ভাই এডভোকেট বাহাদুর হোসেন প্রমুখ।

সভা সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক খালিদ আবু।

শোকসভায় পিরোজপুর শহরের সুশীল সমাজের নেতৃবৃন্দসহ উদীচীর ভাই বোনেরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial