Tuesday, January 29th, 2019
পাইকগাছায় মা সমাবেশ অনুষ্ঠিত
গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের লক্ষে পাইকগাছায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় মেলেক পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা পিআইডি খুলনা ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান, পাইকগাছা উপজেলা সম্মিলিত সম্মেলন জোটের আহবায়ক ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন লিটন। জেলা তথ্য অফিসের শেখ মোঃবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোটের সাথে থানা ওসির মতবিনিময়
পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক শেখ এর সাথে পাইকগাছা উপজেলা সম্মিলিত সাংবাদিক জোট নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক শেখ মুহাম্মদ আব্দুস সালাম, এম আজাদ হোসেন, এস এম আব্দুর রহমান, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য শেখ সেকেন্দার আলী, এ কে আজাদ, মহানন্দ আধিকারী মিন্টু, আমিনুল ইসলাম বজলু, আঃ সবুর আল আমীন, স ম নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, দীপ অধিকারী, প্রবীর জয় প্রমুখ। মত বিনিময় শেষে সাংবাদিকরা নবাগত ওসি’কে ফুলেল শুভেচ্ছা জানান।
সিনিয়র এ এ সপি মোহাম্মদ ইব্রাহীম পদোন্নতি পাওয়ায় পাইকগাছা সাংবাদিক জোটের ফুলেল শুভেচ্ছো
সিনিয়র এএসপি (ডি সার্কেল, খুলনা) মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় পাইকগাছা উপজেলা সাংবাদিক জোট তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় পাইকগাছা ডি-সার্কেলের কার্যালয়ে শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক শেখ মুহাম্মদ আব্দুস সালাম, এম আজাদ হোসেন, এস এম আব্দুর রহমান, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য শেখ সেকেন্দার আলী, এ কে আজাদ, স ম নজরুল ইসলাম, মহানন্দ আদিকারী মিন্টু, আমিনুল ইসলাম বজলু, আঃ সবুর আল আমীন, সাইফুল ইসলাম, দীপ অধিকারী, প্রবীর জয় প্রমুখ।
