প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলার ৭ আসামী কারাগারে

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার হত্যা মামলায় ৭ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের জামিনে থানা ৮ আসামী সোমবার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতের হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আ. করিম হাওলাদার নামের এক আসামীর জামিন মঞ্জুর করে বাকি ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। আসামীরা হলো- সবুজ তালুকদার, আল-আমিন, সজল, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, আকাশ মৃধা ও রিয়ান। মামলার অন্য ৭ আসামী পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রোববার ভোরে সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দিতে যাবার পথে মঠবাড়িয়া সদর ইউনিয়নের আন্ধারমানিক তুলাতলা এলাকায় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মাহাবুবুর রহমান বাদী হয়ে ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial