প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৮৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত জাকির ওই গ্রামের মোজাম্মেল আকনের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, সোমবার বিকেলে থানার এএসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জাকিরের বসতঘরে অভিযান চালায়। এসময় মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকিরকে ৮৮ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial