প্রধান সূচি

বাগেরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাগেরহাট আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টা দিকে ডাকাতির প্রস্তুতিকালে মোংলা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি গ্রিল ও তালা কার্টার, একটি রাম দা এবং নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন, জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে মালেক (৩৫), একই গ্রামের আবুল হাশেম গাজীর ছেলে ফখরুল গাজী (৪৮), আব্দুর রহমান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৩৫), রুহুল আমীন হাওলাদারের ছেলে সহিদুল হাওলাদার (৪১) ও শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

গতকাল রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। তিনি বলেন, মোংলা বাজারে একটি রডের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালায়। এসময় মোংলা উপজেলা সদরের বদর আবাসিক হোটেলের পেছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান চুরির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হয়েছে।

প্রেসব্রিফিং শেষে সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযান সফল করতে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial