দেশ ও সমাজ গঠনে গণমাধ্যেমের ভূমিকা অপারসীম …. পুলিশ সুপার
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেছেন, দেশ ও সমাজ গঠনে গণমাধ্যেমের ভূমিকা অপারসীম। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্রুত সংবাদ প্রাপ্তিতে আমরা অনলাইন সংবাদ মাধ্যেমের ওপর নির্ভরশীল। এ কারণে অনলাইন সংবাদ মাধ্যেমগুলো জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করব পেশাদারিত্ব বজায় রেখে বাংলা নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ রবিবার পিরোজপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ব্যক্তি বা কোন গোষ্ঠির পক্ষে কাজ না করে এবং হলুদ সাংবাদিকতা বর্জন করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরি, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কালেরকন্ঠের পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্লাহ লিটন, পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উন্নয়ন কর্মী মঈনুল আহসান মুন্না, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ আবু প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
