প্রধান সূচি

বখাটের মারপিটে স্কুল ছাত্রী আহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সবুজ (২৫) নামের এক বখাটের মারপিটে আঁখি আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী আহত হয়েছে।

গতকাল শনিবার সকালে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারের কাছে এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞান অবস্থায় আহত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুল ছাত্রীর পরিবার ও প্রত্যক্ষদর্শিরা জানায়, পুটিখালী গ্রামের আলী মল্লিকের কন্যা আঁখী আক্তার মোরেলগঞ্জ উপজেলার বিপিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীতে পড়াশুনা করে। শনিবার সকালে ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এমদাদুল হকের বাড়ি থেকে প্রাইভেট পড়ে বান্ধবীদের সাথে স্কুলে ফিরছিল। পথিমধ্যে সে ভাটখালী বাজারের নিকট পৌঁছালে পুটিখালী ইউনিয়নের এবি গজালিয়া গ্রামের ইলিয়াস আলীর পুত্র সবুজ (২৫) পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। মারপিটে আঁখি জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত স্কুল ছাত্রী আঁখি আক্তার জানান, সবুজ দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় সবুজ প্রায়ই তাকে পথে উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিতো। আর এতে রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয়েছে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাশ মন্ডল বলেন, স্কুল ছাত্রীর পরিবার ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিছেন। বখাটে সবুজকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial