প্রধান সূচি

চিতলমারীর শেরেবাংলা কলেজে শেখ তন্ময়ের জন্মদিন পালিত

বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়ের জন্মদিন পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় শেরে বাংলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগ কার্যালয়ে কার্যালয়ে এ জন্মদিন উৎসব পালিত হয়। এ সময় জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থণা  শেষে কেক কাটা হয় ও নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।

অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল মুন্সির সঞ্চালেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপাধ্যক্ষ  বিপ্রদাস ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি রবীন হীরা, দপ্তর সম্পাদক শুভ কর্মকার, সাংগঠনিক সম্পাদক নাইম শেখসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial