স্বরূপকাঠীতে গাঁজাসহ যুবক গ্রেফতার
স্বরূপকাঠীতে ৫০ গ্রাম গাজা ও ২১টি সিমকার্ডসহ এস এম তারেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ছারছীনা (সন্ধ্যা নদীর পাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার গ্রামের (আকন বাড়ী) মো. জামাল হোসেনের ছেলে।
জানা গেছে, আটককৃত তারেক গ্রামীণ ফোনের ডিলার বরিশালের আমিন কর্পোরেশন এর সেলস্ এন্ড এক্সুকেটিভ পদে গত দেড় মাস পূর্বে নিয়োগ পায়। ঘটনার দিন সে প্রয়োজনীয় কোন কাগজপত্র ছাড়া ১০০ টাকা মূল্যে ছারছীণা মাদ্রাসার ছাত্রদের কাছে গ্রামীন ফোনের কর্পোরেট সিম বিক্রি করছিল। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যাগের মধ্যে থাকা ২১টি সিমকার্ড ও গাঁজাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, আটক যুবক কোন প্রকার কাগজপত্র, ছবি, নিবন্ধন, বায়োমেট্রিক পদ্ধতি ছাড়াই অবৈধভাবে সিম কার্ড বিক্রি করছিল। এসময় তার ব্যাগ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
