নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মিলন সরদার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার সেখমাটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন সরদার একই এলাকার ছলেমান সরদারের ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটককৃত মিলন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম ও শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে গাঁজাসহ যুবক গ্রেফতার »
