পিরোজপুরে হজ যাত্রীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
পিরোজপুরে জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি হজ যাত্রীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী। বক্তব্য রাখেন, ইসলামিক ফউন্ডেশন পিরোজপুর উপ-পরিচালক মুহাঃ জাকির হোসাইন, ডা. মোঃ ইফতেখার উদ্দীন, মাওলানা মো. ফারুক আব্দুল্লাহ ও মাওলানা মোঃ নাসির উদ্দিন মাতুব্বর প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাঃ জাকির হোসাইন জানান, প্রশিক্ষণে পিরোজপুর জেলার মোট ৫৬২ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করনে।
Please follow and like us:
« পিরোজপুরে রিক’এর উদ্যোগ ॥ ছয় ভিক্ষুক পেল ছয় লক্ষ টাকা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত »
