প্রধান সূচি

ইন্দুরকানীতে জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানীতে জাল টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজারের আ. লতিফ তালুকদারের দোকান থেকে পাশর্^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার বাড়ৈখালী গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে আ. হালিম হাওলাদার (৩৪) জাল কিনতে যায়। তখন সে একটি এক হাজার টাকার নোট দেয়। এসময় ওই দোকানদারের নোটটি জাল (নকল) বলে সন্দেহ হলে সে জাল টাকা দেয়া হালিম হাওলাদারকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই মো. আজিজুল বারী ঘটনাস্থলে গিয়ে ২টি জাল টাকার নোটসহ তাকে আটক করে। বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, জাল টাকাসহ এক ব্যবসায়ী আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial