ইন্দুরকানীতে ৬ দিন ধরে যুবক নিখোঁজ
পিরোজপুরের ইন্দুরকানীতে ৬ দিন ধরে আবুল বাশার মোল্লা (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। গত ২১ জুন সকাল ১০ টায় জমি বিক্রির ৬ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাশার আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ বাশার মোল্লা উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কৃষক সুরাত মোল্লার ছেলে।
এ ঘটনায় নিখোঁজের বিষয়ে গত ২৫ জুন তার পিতা সুরাত মোল্লা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি জিডি করেছেন।
সুরাত মোল্লা সাংবাদিকদের জানান, তার ছেলে বাশার জমি বিক্রি করা ৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ইন্দুরকানী বাজারে রওনা দেয়। এরপর সে মঙ্গলবার সকাল পর্যন্ত আর বাড়িতে ফিরে আসেনি। তার সাথে কোন মোবাইলও ছিলনা। ঐদিন থেকে বিভিন্ন আতœীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও ছেলের কোন সন্ধ্যান পাননি তিনি।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আবুল বাশার মোল্লা নামে এক যুবক নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়ে খোঁজ নিচ্ছি।
