ইন্দুরকানীতে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির শোডাউন
ইন্দুরকানীতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠি বিশাল শোডাউন করে ৫০০ ফুট পতাকা টানিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা দলের খেলাকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের দেখানোর জন্য উপজেলার ঘোষেরহাট বাজারে ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকরা ৫০০ ফুট পতাকা নিয়ে শোডাউন করে। পরে তারা পতাকাটি বাজারে টানিয়ে দেয়। পতাকা টানানোর পর উৎসুক দর্শকরা রাস্তার পাশে দাড়িয়ে পতাকা দেখে।
ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদার জানান, দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থন করি, তাই সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা দলের খেলার দিন আনন্দ উল্লাস করি।
Please follow and like us:
« কচুয়ার ডা. তাপস আর নেই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ »
