প্রধান সূচি

নাজিরপুরে এডভোকেট শ. ম. রেজাউল করিমের গণসংযোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরে নাজিরপুরে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করিম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-স্বরুপকাঠী ও নাজিরপুর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শ. ম. রেজাউল করিম ১১ জুন সোমবার (২৬ রমজান) তার জম্মভূমি নাজিরপুরে আসেন এবং তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ঈদের দিন সকালে তিনি তার নিজ গ্রাম উপজেলার তারাবুনিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের দিন বিকেল থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গত সোমবার বিকেল পর্যন্ত উপজেলার মাটিভাঙ্গা, ভাইজোড়া, শাখারীকাঠী, দীর্ঘা, গাওখালী, কলারদোয়ানিয়া, সাতকাছিমা, চিথলিয়া, বুইচাকাঠী, চাঁদকাঠী, ষোলশত, সেখমাটিয়া, তারাবুনিয়া, হোগলাবুনিয়াসহ পিরোজপুর সদরের বিভিন্ন জায়গায় গনসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এডভোকেট শ. ম. রেজাউল করিমের গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, সহ-সভাপতি কবির হোসেন বাহাদুর, ফারুক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম, শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান গাউসসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন এডভোকেট শ. ম. রেজাউল করিম। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, অতীত কার্যক্রম পর্যালোচনায় আগামী নির্বাচনে মনোনয়ন দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন। আর পিরোজপুরের বর্তমান পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পেলে এডভোকেট শ. ম. রেজাউল করিম নৌকাকে বিজয়ী করার কান্ডারী হতে পারেন।
এডভোকেট শ. ম. রেজাউল করিম টেলিভিশন টক শোতে পরিচিত মুখ। সমসাময়িক যে কোনো ঘটনায় টিভির পর্দায় নিয়মিত দেখা যায় তাকে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। যেকোনো ইস্যুতে আওয়ামী লীগের পক্ষে যুক্তি উপস্থাপন করে যাচ্ছেন। তিনি আইনজীবীদের মধ্যেও বেশ জনপ্রিয়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
পেশা জীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মতো গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন। ১/১১ এর দুর্যোগকালীন সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ সেলিমের মতো রাজনীতিবিদদের আইনজীবী হিসেবে কাজ করেছেন। ছাত্র জীবনে ছাত্রলীগ করে আসা এডভোকেট শ. ম. রেজাউল করিম জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
বিগত ১/১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাবন্দী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাথে সর্ব প্রথম স্বাক্ষাৎ করে শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই শুরু করেন এডভোকেট শ. ম. রেজাউর করিম। সে সময়ে আওয়ামী ঘরানার অনেক আইনজীবী শেখ হাসিনার মামলা পরিচালনা না করে বিদেশে অবস্থান করছিলেন। আবার যারা সে সময়ে শেখ হাসিনার মামলা পরিচালনার সাথে যুক্ত ছিলেন, তাদের মধ্যে একমাত্র এডভোকেট শ. ম. রেজাউল করিম ছাড়া সবাইকেই দলীয়ভাবে মুল্যায়ন করা হয়েছে। সে হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়ে মুল্যায়ন করা হবে বলে আশা করছেন পিরোজপুরের আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial