প্রধান সূচি

লেইস ফিতা, লাগবে লেইস ফিতা…

‘লেইস ফিতা লেইস’ ডাক শুনেই কিশোর কিশোরিরা বেরিয়ে আসতো ঘরের বাইরে। ফেরিওয়ালা মাথায় বাক্সে করে চুড়ি, ফিতাসহ নানা প্রসাধনী ও সাজসজ্জার উপকরণ নিয়ে হাজির হতো বাড়ির উঠেনে। কিন্তু এই ফেরিওয়ালারা এখন আর ‘লেইস ফিতা! লাগবে লেইস ফিতা’ বলে হাক দেন না। কিন্তু প্রসাধনী সামগ্রী ও অলংকারের বাক্স নিয়ে এখনো অনেক ফেরিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। শহরের যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে গেছে বাক্সবন্দি ব্যবসায়ী লেইস ফিতাওয়ালারা। মফস্বল বা গ্রামের পথেও তাদের পদচারণা কদাচিৎ ঘটে। তেমনি এক লেইস ফিতার ফেরিওয়ালার খোঁজ পাওয়া দেছে পিরোজপুরের কাউখালী উপজেলায়। আর এ লেইস ফিতার ফেরিওয়ালার ছবিটি তুলেছেন কাউখালী প্রতিনিধি রবিউল হাসান রবিন।

উপজেলার পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে এ ছবিটি তোলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial