প্রধান সূচি

ঈদে পর্যটক বরণে প্রস্তুত সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে আগত পর্যটক ও দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত জেলার অন্যতম পর্যটন স্পট সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ। প্রতি বছরের মত এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাইরে থেকে আসা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যাটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ ও জেলা প্রতœতত্ব বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

এরই মধ্যে ঈদ উপলক্ষে সুন্দরবনে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষে সীমিত করা হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ছুটি। আর ষাটগুম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কসহ জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের কছে আকর্ষনীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

ষাটগুম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এলাকায়সহ বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্ককে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করতে বিভিন্ন আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।

বাগেরহাট ষাটগুম্বুজ মসজিদের কাষ্টডিয়ান গোলাম ফেরদৌস জানান, ঈদুল ফিতর উপলক্ষে বিশ^ ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে দেশি-বিদেশী পর্যটকদের ব্যাপক আগমন ঘটে। ঈদের সময় জেলার বাইরে থেকে চোখে পড়ার মত দর্শানাথীরা এখানে ঘুরতে আসে। এসময় পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ২০ সদস্যসের একটি টিমসহ জেলা প্রতœতত্ব বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

বাগেরহাট শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কের ক্যান্টিনের এক অংশের মালিক রাজু আহমেদ জানান, ঈদে পৌর পার্কে ভ্রমনপ্রিয় হাজার হাজার মানুষের আগমন ঘটে। ঈদে আমাদের বেচা কেনাও ভালো হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঈদুল ফিতর উপলক্ষে করমজলে দেশি-বিদেশী পর্যটকদের ব্যাপক আগমন ঘটে। ঈদের দিন মূলতঃ স্থানীয় লোকজন এখানে ঘুরতে আসে। ঈদের পরদিন থেকে দর্শনার্থী বা পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। প্রতি বছরের মত এবারও ঈদ উপলক্ষে করমজলকে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন স্থাপনা মেরামতসহ নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহামুদুল হাসান জানান, ঈদে সুন্দরবনের করমজল, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলারচরসহ পর্যটন স্পটগুলোতে আগমন ঘটে হাজার হাজার পর্যটকদের। ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের ছুটিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জসহ সন্নিহিত বন ও লোকালয়ের ট্যুরিষ্ট স্পটগুলোতে আগত দেশী-বিদেশী ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাড়ায়। সে কারণে সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারির ঈদের ছুটি সীমিত করা হয়েছে। একই সাথে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি র্নিভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial