পিরোজপুরে ঈদ উল ফিতর পালনের লক্ষে প্রস্তুতি সভা
পিরোজপুরে ঈদ উল ফিতর যথাযথভাবে পালনের লক্ষে সোমবার জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেগণ, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্থানে ঈদের জামায়াতের সময়সূচী নির্ধারণ, শহরের প্রধান প্রধান সড়কে গেট নির্মান, আলোকসজ্জা, শিশু সদন, জেলখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাদ্রাসা সুপার কারাগারে »
