প্রধান সূচি

ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন বস্ত্র বিতান, কসমেটিক্স, দর্জির দোকান, জুতার দোকান ও জুয়েলারীর দোকানগুলোতে কেনাকাটার ভিড় পড়েছে।

ইন্দুরকানী সদর বাজারের পোষাকের দোকানগুলোতে এবছর মেয়েদের ভিআইপি, বাহারী, চ্যাম্পিয়ন, পালকি, পারাবত, পাতা বাহারীর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। উপজেলার খান বস্ত্রালয়, ইমা গার্মেন্টস, উৎসব গার্মেন্টস এন্ড বস্ত্র বিতান,  লাকী সুপার মার্কেট এন্ড বস্ত্রালয়, তানিয়া বস্ত্রালয়, ভাই ভাই বস্ত্রালয়, মুনান সু স্টোর, রিয়াজ সু স্টোর, লিমন কসমেটিক্স, মিরাজ কসমেটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর, সুমন কসমেটিক্স স্টোর, সামিয়া জুয়েলার্স, সুমন জুয়েলার্সসহ উপজেলার বিভিন্ন দোকানগুলোতে ক্রেতাদের উপছেপড়া ভীড় লক্ষ করা গেছে।

খান বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী মো. বখতিয়ার হোসেন খান জানান, আবাহাওয়া ভাল থাকায় এবছর বিক্রি কিছুটা বেড়েছে। কেনা-বেচা সন্তোষজনক। ক্রেতা মো. ফাইজুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবছর পোষাকের দাম একটু বেশি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial